search

No results found for ""

Menu
local_shipping Track Order star_rate Reviews support_agent Contact Us

অরণিতে আপনাকে স্বাগতম ✨

handshake
campaign

অ্যাফিলিয়েট নীতিমালা ও শর্তাবলী

অরণি (Auroni) পার্টনার প্রোগ্রামে আপনাকে স্বাগতম।

আমাদের সাথে দীর্ঘস্থায়ী ও সম্মানজনক সম্পর্ক বজায় রাখার জন্য নিচের নীতিমালাগুলো মনোযোগ সহকারে পড়ুন।

how_to_reg

১. যোগ্যতা ও অন্তর্ভুক্তি

  • বয়স ও তথ্য: পার্টনারের বয়স অবশ্যই ১৮ বছরের বেশি হতে হবে এবং সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল ও পেমেন্ট ইনফরমেশন (বিকাশ/নগদ/ব্যাংক) সঠিক হতে হবে।
  • একক অ্যাকাউন্ট: একজন ব্যক্তি কেবল একটি পার্টনার অ্যাকাউন্ট ব্যবহার করতে পারবেন। ছদ্মনামে অ্যাকাউন্ট খোলা নিষিদ্ধ।
  • অনুমোদন: আপনার প্রোফাইলের মান যাচাই করে যেকোনো আবেদন গ্রহণ বা বাতিল করার সম্পূর্ণ অধিকার অরণি সংরক্ষণ করে।
account_balance_wallet
payments

২. কমিশন ও টিয়ার সিস্টেম

কমিশন হিসাব করা হবে পণ্যের মূল মূল্যের ওপর (ডেলিভারি চার্জ বা ডিসকাউন্ট বাদে)।

টিয়ার (Tier)কমিশন রেট
Tier 16%
Tier 27%
Tier 38%
Tier 49%
Tier 510%

* প্রতি মাসে আপনার সেলস পারফরম্যান্স এবং কন্টেন্ট কোয়ালিটির ভিত্তিতে টিয়ার আপগ্রেড বা ডাউনগ্রেড হতে পারে।

verified_user
gpp_good

৩. নৈতিক মার্কেটিং ও কাস্টমার ডিলিং

আমরা কাস্টমারদের সাথে ১০০% স্বচ্ছতায় বিশ্বাসী। অ্যাফিলিয়েট হিসেবে আপনাকে অবশ্যই এই নৈতিকতা বজায় রাখতে হবে:

  • বিভ্রান্ত করা যাবে না (Never Mislead): শাড়ির ফেব্রিক, কালার গ্যারান্টি, দাম, বা ডেলিভারি সময় নিয়ে কোনো মিথ্যা বা অতিরঞ্জিত তথ্য দেওয়া সম্পূর্ণ নিষিদ্ধ।
  • অফিশিয়াল সাপোর্ট দাবি না করা: আপনি অরণির মার্কেটিং পার্টনার, কিন্তু কোনো 'কাস্টমার সাপোর্ট রিপ্রেজেন্টেটিভ' নন। ডেলিভারি বা এক্সচেঞ্জ সংক্রান্ত জটিল প্রশ্নে কাস্টমারকে আমাদের অফিশিয়াল পেইজে মেসেজ দিতে বলবেন।
  • শ্রদ্ধাশীল আচরণ: কমেন্ট বক্সে বা ইনবক্সে কাস্টমারদের সাথে কোনোভাবেই রুক্ষ বা অসৌজন্যমূলক আচরণ করা যাবেবিধা নেওয়া যাবে না।
photo_camera

৪. কন্টেন্ট গাইডলাইন ও প্রোডাক্ট পলিসি

card_giftcard

প্রথম শাড়ি ফ্রি এবং ২৫% স্পেশাল ডিসকাউন্ট

নতুন পার্টনারদের কন্টেন্ট তৈরির সুবিধার্থে অরণি নিজস্ব বাছাইয়ের মাধ্যমে ১টি শাড়ি ফ্রি দিতে পারে। পরবর্তীতে কন্টেন্ট তৈরির জন্য পার্টনাররা নিজের কেনাকাটায় ২৫% ডিসকাউন্ট পাবেন (প্রতি প্রোডাক্টে একবার)।

assignment_turned_in বাধ্যতামূলক কন্টেন্ট শর্ত (১০ দিনের মধ্যে):

ফ্রি বা ডিসকাউন্টে প্রোডাক্ট রিসিভ করার ঠিক ১০ দিনের মধ্যে আপনার সোশ্যাল মিডিয়া প্রোফাইলে নিম্নের কন্টেন্টগুলো অবশ্যই পাবলিশ করতে হবে:

  • ১টি লং-ফর্ম ভিডিও (Video)
  • ২টি রিলস/শর্টস (Reels)
  • ৪টি সুন্দর ছবি (Photos)
  • অরণির ভাইব (The Auroni Vibe): আপনার তৈরি করা কন্টেন্টটি অবশ্যই স্নিগ্ধ, নান্দনিক (Aesthetic) এবং ট্র্যাডিশনাল হতে হবে। কোনো ধরনের অশালীন বা কুরুচিপূর্ণ প্রেজেন্টেশন গ্রহণ করা হবে না।
  • AI সম্মতি: মার্কেটিংয়ের প্রয়োজনে অরণি আপনার কন্টেন্ট, চেহারা বা কণ্ঠ ব্যবহার করে AI-এর মাধ্যমে প্রমোশনাল ভিডিও তৈরি করতে পারবে।
track_changes

৫. কুপন ট্র্যাকিং ও অ্যাট্রিবিউশন

  • সম্পূর্ণ কুপন-ভিত্তিক: আমাদের সিস্টেমে কোনো লিংক বা কুকি ট্র্যাকিং নেই। কাস্টমার চেকআউটের সময় আপনার দেওয়া কাস্টম প্রোমো কোড (Coupon) ব্যবহার করলেই কেবল উক্ত সেলস আপনার অ্যাকাউন্টে রেকর্ড হবে।
  • কাস্টমার বেনিফিট (ফ্রি ডেলিভারি): আপনার অ্যাফিলিয়েট কুপন ব্যবহার করলে কাস্টমাররা সম্পূর্ণ ফ্রি ডেলিভারি পাবেন, যা তাদেরকে আপনার কুপন ব্যবহারে উৎসাহিত করবে।
  • পেইড অ্যাডস ওভাররাইড (Paid Ads Override): কোনো কাস্টমার যদি অরণির নিজস্ব পেইড অ্যাডস (Facebook Ads/Google Ads) এ ক্লিক করে ওয়েবসাইটে প্রবেশ করেন এবং এরপর আপনার কুপন ব্যবহার করে অর্ডার করেন, তবে কাস্টমার তার ফ্রি ডেলিভারি সুবিধা পাবেন ঠিকই, কিন্তু উক্ত অর্ডারের জন্য কোনো কমিশন আপনার অ্যাকাউন্টে যোগ হবে না। কারণ অ্যাফিলিয়েটদের মূল দায়িত্ব হলো নিজস্ব মার্কেটিং প্রচেষ্টার মাধ্যমে নতুন কাস্টমার নিয়ে আসা, ব্র্যান্ডের কেনা ট্রাফিক ব্যবহার করা নয়।
account_balance

৬. পেআউট (Withdrawal)

উত্তোলনের জন্য অ্যাকাউন্টে কমপক্ষে ১,০০০ টাকা ব্যালেন্স থাকতে হবে। রিকোয়েস্ট করার ৭ কার্যদিবসের মধ্যে আপনার দেওয়া বিকাশ/নগদ/ব্যাংকে টাকা পাঠানো হবে।

hourglass_empty

৭. পেন্ডিং পিরিয়ড

অর্ডারটি ডেলিভারি হওয়ার পর রিটার্ন বা এক্সচেঞ্জ ইস্যুর কারণে কমিশন ১৫ দিন পেন্ডিং (Pending) থাকবে। অর্ডার ক্যানসেল বা রিটার্ন হলে কমিশন বাতিল হবে।

gavel
block

৮. নিষিদ্ধ কার্যাবলী (Zero Tolerance)

নিচের যেকোনো কাজ করলে অ্যাকাউন্ট তাৎক্ষণিক টার্মিনেট করা হবে এবং জমাকৃত সকল কমিশন বাজেয়াপ্ত (Forfeit) হবে:

সেলফ-অর্ডার নিজের কুপন কোড ব্যবহার করে নিজের জন্যই প্রোডাক্ট অর্ডার করা।
কুপন লিক (Coupon Leak) পাবলিক কুপন সাইট বা ডিসকাউন্ট গ্রুপে নিজের কোড ছড়িয়ে দেওয়া।
অফিশিয়াল পেজে স্প্যামিং অরণির অফিশিয়াল ফেসবুক বা ইন্সটাগ্রামের কমেন্ট বক্সে নিজের কুপন কোড দেওয়া।
কীওয়ার্ড হাইজ্যাকিং "Auroni" বা "অরণি" নাম ব্যবহার করে Google Ads বা Meta Ads রান করা।
ব্র্যান্ড ট্রাফিক চুরি অরণির অফিশিয়াল পেইড অ্যাডের (Meta/Google Ads) নিচে কমেন্ট করে কাস্টমারদের নিজের কুপন ব্যবহার করতে প্ররোচিত করা।